অবসরের পর...

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৯, ২২:০৭

ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি জানিয়েছেন অবসর নেওয়ার পর তাকে আর খেলার আশপাশে দেখা যাবে না, পুনরায় ব্যাট ধরবেন না। কোহলি বলেন, ‘দেখুন আমি জানি না ভবিষ্যতে এমন চিন্তা-ভাবনার পরিবর্তন হবে কিনা। তবে এখন পর্যন্ত আমি এটা বলতে পারি-ক্যারিয়ানে যতটা সম্ভব ক্রিকেট খেলব। সত্যি বলতে অবসরের পর আর খেলব এমনটা আমি মনে করি না।’ এবি ডি ভিলিয়ার্স এবং ব্রেন্ডন ম্যাককালামের মতো অবসরে যাওয়া ক্রিকেটাররা নিয়মিত বিভিন্ন দেশের ঘরোয়া টি-টোয়েন্টি লিগে খেলছেন। তবে কোহলি ঐ কাতারে সামিল হতে চান না। তিনি বলেন, ‘গত পাঁচ বছর আমি অনেক ক্রিকেট খেলেছি এবং অবসরের পর আমার প্রথম কাজ কি হবে আমি বলতে পারছি না। কেননা আমি আর ব্যাট ধরবো না।’