মৃত্যুবার্ষিকী

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৯, ২২:১১

হালিমা রউফ

প্রকৌশলী এম এ রউফের স্ত্রী হালিমা রউফের প্রথম মৃত্যুবার্ষিকী আজ সোমবার, ১৪ জানুয়ারি। এ উপলক্ষে আজ তার উত্তরার বাসভবনে বাদ আসর মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বিচারপতি রাজিক আল জলিল মরহুমার জামাতা।

মোঃ হোসেন শাহ

আজ সোমবার দক্ষিণাঞ্চলের বিশিষ্ট প্রবীণ সাংবাদিক, বরিশাল থেকে প্রকাশিত ‘দৈনিক বাংলার বনে’র প্রতিষ্ঠাতা ও সম্পাদক এবং ‘দৈনিক শাহনামা’র প্রতিষ্ঠাতা, সম্পাদকমণ্ডলীর সভাপতি ও প্রকাশক মোঃ হোসেন শাহ’র ১৫তম মৃত্যুবার্ষিকী। ভাষা আন্দোলন, ব্রিটিশবিরোধী আন্দোলন ও মুক্তিযুদ্ধসহ প্রতিটি আন্দোলন সংগ্রামে এই প্রবীণ সাংবাদিকের কর্মকাণ্ড আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ হয়ে থাকে। ২০০৪ সালের ১৪ জানুয়ারি তিনি বার্ধক্যজনিত কারণে চিকিত্সাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মরহুম মোঃ হোসেন শাহ বরিশালের গৌরনদী ধানডোবা গ্রামের          এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি প্রথমে কংগ্রেস, যুক্তফ্রন্ট ও বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।