সৈয়দপুরে ৩৬ পরিবারের ঠাঁই হলো দুর্যোগ সহনীয় পাকা ঘরে

আপডেট : ২১ অক্টোবর ২০২০, ২২:০৮

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা

নীলফামারীর সৈয়দপুরে দুর্যোগ সহনীয় ঘরে ঠাঁই হয়েছে ৩৬টি পরিবারের। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানের এসব ঘর পেয়ে বেজায় খুশি দরিদ্র ও গরিব পরিবারগুলো। গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় উপজেলার পাঁচটি ইউনিয়নে দুর্যোগ সহনীয় এসব ঘর নির্মাণ করা হয়। প্রকল্প কমিটির মাধ্যমে ঘরগুলো সুন্দরভাবে নির্মিত হয়েছে। সৈয়দপুর উপজেলা প্রকল্প বাস্ত্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবু হাসনাত সরকার জানান, প্রধানমন্ত্রীর এসব দুর্যোগ সহনীয় ঘর পেয়ে অভাবী ও গরিব মানুষগুলো শান্তিতে আছেন। প্রকল্পের কাজে কোনো অনিয়ম ও দুর্নীতি করা হয়নি বলে জানান তিনি। সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাসিম আহমেদ জানান, বরাদ্দকৃত কাজে উদ্যোগ নিয়ে বাথরুম টাইলস করে দেওয়া হয়েছে। এতে করে কাজটি আরো সুন্দর হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন।