ড. কামাল সিঙ্গাপুর যাচ্ছেন

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৯, ২২:১৪

ইত্তেফাক রিপোর্ট

জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন সিঙ্গাপুরে যাচ্ছেন। হাঁটুর সমস্যার কারণে চিকিত্সার জন্য আগামী ২০ বা ২১ জানুয়ারি তার সিঙ্গাপুর যাওয়ার কথা রয়েছে। জানা গেছে, তিনি সিঙ্গাপুরে ৩-৪ দিন থাকতে পারেন। গণফোরাম সূত্রে জানা গেছে, গত বছরের অক্টোবরে জাতীয় ঐক্যফ্রন্ট গঠনের পর আর দেশের বাইরে যাননি ড. কামাল। ঐক্যফ্রন্টের বিভিন্ন সভা-সমাবেশ ও ৩০ ডিসেম্বরের জাতীয় সংসদ নির্বাচনসহ রাজনৈতিক ব্যস্ততার কারণে চিকিত্সার জন্যও তিনি বিদেশে যাননি। এসময়ে তার হাঁটুর ব্যথা বেড়েছে। তার উঠতে-বসতে ও হাঁটা-চলায় সমস্যা হচ্ছে।