আফগানিস্তানে তালেবানের হামলায় নিরাপত্তাবাহিনীর অন্তত ৩৪ সদস্য নিহত ও আরও অনেকে আহত হয়েছেন। গতকাল বুধবার উত্তরাঞ্চলের তাখার প্রদেশে সশস্ত্রগোষ্ঠী বাহারাক জেলায় তালেবানের হামলায় হতাহতের এ ঘটনা ঘটেছে। প্রাদেশিক স্বাস্থ্য পরিচালক আব্দুল কাইয়ুম বলেন, হামলায় প্রদেশের পুলিশের উপ-প্রধানসহ নিরাপত্তা বাহিনীর ৩৪ কর্মকর্তা নিহত হয়েছেন। স্থানীয় রাজনীতিকরা ওই হামলায় ৪২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন। কয়েক বছর ধরে তাখার প্রদেশের ১৬টি জেলার ১১টির বেশিরভাগ এলাকার নিয়ন্ত্রণ করছে তালেবান। বাহারাকে একটি অভিযানে যাওয়ার সময় তালেবানের হামলার শিকার হয়েছে নিরাপত্তা বাহিনী। তিনি বলেন, ওই এলাকার আশপাশের বাড়ি-ঘরে অবস্থান নেয় তালেবান। তবে তালেবান এখন পর্যন্ত ওই হামলার দায় স্বীকার করেনি।
