বিআইএফ’র নতুন কমিটি

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৯, ২২:১৮

বাংলাদেশের বীমা কোম্পানির মুখ্য নির্বাহীদের সংগঠন (বিআইএফ) এর সম্প্রতি অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বি এম ইউসুফ আলী এবং এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. ইমাম শাহীন যথাক্রমে প্রেসিডেন্ট ও মহাসচিব পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছেন। ১৭ সদস্য বিশিষ্ট নির্বাচিত এ পর্ষদ ২০২০-২০২১ সালের জন্য কাজ করবে। নব নির্বাচিত পরিষদের অন্য পদের মধ্যে রয়েছে দুই জন ভাইস প্রেসিডেন্ট, দুইজন জয়েন্ট সেক্রেটারি জেনারেল, একজন ফাইন্যান্স সেক্রেটারি, দুইজন অর্গানাইজিং সেক্রেটারি, একজন অফিস সেক্রেটারি এবং সাতজন এক্সিকিউটিভ মেম্বার। - প্রেস বিজ্ঞপ্তি