পীরগঞ্জের ৯২টি পূজা মণ্ডপ ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করলেন স্পীকার

আপডেট : ২২ অক্টোবর ২০২০, ২০:২২

জাতীয় সংসদের স্পীকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রীর শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে সকলের সহযোগিতায় দেশে আজ সকল ধর্মের মানুষ সুষ্ঠু, সুন্দর নির্মল এবং শান্তি পূর্ণ পরিবেশে স্ব স্ব ধর্মীয় উৎসব পালন করতে পারছে। তিনি আজ রংপুরের পীরগঞ্জ উপজেলার পূজা উদযাপন পরিষদ শাখা আয়োজিত হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব সার্বজনীন শারদীয় দুর্গা পূজার ৯২টি মণ্ডপের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

স্পীকার আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে এক হয়ে কাজ করতে হবে। 

আরও পড়ুন: চৌগাছায় নারীকে মারপিট, ৯৯৯ এ ফোন করায় উল্টো হুমকির অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে

পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রানী রায়ের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে পীরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর মোহাম্মদ মণ্ডল, পীরগঞ্জ পৌরসভার মেয়র এ এস এম তাজিমুল ইসলাম শামীম, পীরগঞ্জ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মন্ডল মিলন, পীরগঞ্জ পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি অধ্যক্ষ খলিলুর রহমান, পীরগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক সুধির চন্দ্র রায় এবং উপজেলার ৯২টি পূজা মণ্ডপের সভাপতি-সাধারণ সম্পাদকসহ স্থানীয় আওয়ামী লীগ ও হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ বক্তৃতা করেন ।

এ সময় জাতীয় সংসদের স্পীকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী ৮জন ভিক্ষুককে পুনর্বাসন এবং স্বাবলম্বী করতে গাভী পালনের লক্ষে প্রত্যেককে ৫০হাজার টাকা করে অনুদানের চেক বিতরণ করেন।
 
ইত্তেফাক/এএএম