আমাদের বৃক্ষপাড়া

আপডেট : ২২ অক্টোবর ২০২০, ২০:৩৪

দূরত্ব ভাঙে না নৈকট্যের স্বপ্নছায়া

 

রোদশূন্য ময়লা দুপুর

মলিন কার্নিশে অন্ধ দাঁড়কাক

নিন্দ্রামগ্ন বৃক্ষপাড়া

পাতা ও পাখিদের ক্লাসিক

কালোফড়িং সন্ধ্যা ঘুরপাক খায়

জোনাকিদের ঘুমিয়ে পড়া শব্দে জানালায়

ঝুঁকে পড়ে রুগ্ণভোর

নির্বিকার হেঁটে আসে কর্কশ খালি পা

নিদ্রাচ্ছন্ন লোকালয়

বিষণ্ন অসুখ

দীর্ঘশ্বাসের করুণ

কলহ

কার্নিশে হলুদ দাঁড়কাক

প্রতিদিন আত্মহত্যা করে

উদ্ধারপদ্ধতি নিয়ে