ডামুড্যায় খালে মিলল তরুণীর লাশ

আপডেট : ২২ অক্টোবর ২০২০, ২১:২২

উপজেলার কুলকুড়ি ৫ নম্বর ওয়ার্ডের গ্রামের খাল থেকে বৃহস্পতিবার সকালে কাজল নামের এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত কাজল একই গ্রামের আলাউদ্দিন ছৈয়ালের মেয়ে। ডামুড্যা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) এমারত হোসেন বলেন, কুলকুড়ি খাল থেকে কাজলের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। প্রাথমিক অবস্থায় হাত-পা ও মুখ বাঁধা পেয়েছি।