কালিয়ায় ১৬টি চোরাই ভ্যান উদ্ধার

আপডেট : ২২ অক্টোবর ২০২০, ২১:২৩

কালিয়া উপজেলার চাঁদপুর এলাকার একটি গ্যারেজ থেকে চোরাই ১৬টি ব্যাটারিচালিত ইজিভ্যান উদ্ধার করেছে পুলিশ। অভিযুক্ত রবিউল ইসলামকে আটক করা হয়েছে। বুধবার গভীর রাতে ভ্যানগুলো উদ্ধার করে পুলিশ। কালিয়া থানার ওসি (তদন্ত) হরিদাস রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিউলের গ্যারেজে অভিযান চালিয়ে চোরাই ব্যাটারিচালিত ভ্যান উদ্ধারসহ তাকে আটক করা হয়েছে।