বরিশালে পূজামণ্ডপে বিসিসির মেয়রের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান

আপডেট : ২২ অক্টোবর ২০২০, ২১:৪৪

বরিশাল নগরীর পূজা উদ্যাপন পরিষদের সঙ্গে শারদীয় দুর্গাগূজার সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। বুধবার রাতে মতবিনিময় সভায় মেয়র করোনাকালীন বর্তমান পরিস্থিতিতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে পূজা উদ্যাপন করার আহ্বান জানান। এ সময় তিনি দুর্গাপূজা সফল করতে সার্বিক সহায়তা করার নিশ্চয়তা প্রদান করেন। মতবিনিময় শেষে এবারও শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বরিশাল সিটি করপোরেশন এলাকায় ৪৩টি পূজামণ্ডপের সভাপতি ও সম্পাদকের মধ্যে আর্থিক অনুদান প্রদান করেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। এনেক্স ভবনে অনুষ্ঠিত এই সভায় ৪৩টি পূজামণ্ডপের প্রত্যেককে তিনি ব্যক্তিগতভাবে ৫ হাজার টাকা, সিটি করপোরেশনের পক্ষ থেকে সর্বজনীন ৩৭টি পূজামণ্ডপের প্রতিটিতে ১৫ হাজার টাকা এবং ছয়টি ব্যক্তিগত পূজামণ্ডপের প্রতিটিতে ১০ হাজার টাকা করে প্রদান করেন।