বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) এবং বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির (বিএমটিএফ) সহযোগিতা কৃষি যন্ত্রপাতি সরবরাহে নতুন দিগন্ত উন্মোচন করবে। গতকাল বিএমটিএফের একটি প্রতিনিধিদল ব্রি পরিদর্শনকালে মতবিনিময় সভায় বক্তারা এ অভিমত ব্যক্ত করেন। সভাপতিত্ব করেন ব্রির মহাপচািলক ড. মো. শাহজাহান কবীর। বিএমটিএফ পরিদর্শক দলে নেতৃত্ব দেন বিএমটিএফের পরিচালক (উত্পাদন) ব্রিগেডিয়ার জেনারেল আবু হেনা মোহাম্মদ সদরুল আলম। ব্রির মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. দুররুল হুদা এবং বিএমটিএফের মহাব্যবস্থাপক (উত্পাদন) লেফটেন্যান্ট কর্নেল এ এস এম লুত্ফুল করিম স্ব-স্ব প্রতিষ্ঠানের পরিচিতিমূলক দুটি উপস্থাপনা পরিবেশন করেন।
