বৈরী ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ভোলা বরিশাল ও ভোলা লক্ষ্মীপুর রুটের ফেরী সার্ভিস বন্ধ রয়েছে । এছাড়া জেলার অভ্যন্তরীণ সকল রটের লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।
বিআইডব্লিউটিএর ভোলার সহকারি পরিচালক মোঃ কামরুজ্জামান জানান, বৈরী ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ফেরি সার্ভিসসহ জেলার ভেদুরিয়া-বরিশাল,ইলিশা-মজু চৌধুরীর হাট,দৌলতখা-আলেকজান্ডার,তজুমদ্দিন-মনপুরা,ভেলুমিয়া-পটুয়াখালী,বোরহানউদ্দিন-লক্ষ্মীপুর,বেতুয়া-মনপুরা সহ অভ্যন্তরীণ সকল রুটের লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার থেকে পুরো জেলায় অব্যাহত বৃষ্টি হচ্ছে । মেঘনা ও তেতুলিয়ায় জোয়ারের পানি বৃদ্ধি পেয়ে নদী তীরবর্তী এলাকা ৩/৪ ফুট পানিতে তলিয়ে গেছে ।ভোলা শহরের বেশিরভাগ দোকানপাট বন্ধ রয়েছে।
ইত্তেফাক/এমআরএম
