টঙ্গীতে বিভিন্ন প্রজাতির ১৬৫ পাখি জব্দ

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৯, ০০:০৭

গাজীপুর: গাজীপুরের টঙ্গী বাজার থেকে রবিবার সকালে বিভিন্ন প্রজাতির ১৬৫টি পাখি জব্দ করেছে বন্যপ্রাণি অপরাধ দমন ইউনিট। পাখিগুলোর মধ্যে রয়েছে টিয়া, ময়না, মুনিয়া, ঘুঘু ও শালিকসহ বিভিন্ন প্রজাতি। ঢাকার বন্যপ্রাণি অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম মল্লিক জানান, টঙ্গী বাজারে অবৈধভাবে বন্যপাখি বিক্রি হচ্ছে এমন খবর পেয়ে তাঁর নেতৃত্বে অভিযান চালানো হয়। টের পেয়ে পাখির মালিকরা কৌশলে পালিয়ে যায়। পরে ১৬৫টি পাখি জব্দ করা হয়। জব্দকৃত পাখির মধ্যে ৯৫টি তিলা মুনিয়া, ২৫টি কালো মাথা মুনিয়া, ৯টি টিয়া, ৮টি কাঠ শালিক, ৮টি ভাত শালিক, ৫টি ঝুটি শালিক, ১৮টি তিলা ঘুঘু ও একটি ময়না রয়েছে। পাখিগুলো ঢাকার মিরপুরের বোটানিক্যাল গার্ডেনে ছেড়ে দেওয়া হবে      —ইত্তেফাক