অর্থনীতি চাঙার নীতি ইতালির বাজেটে

আপডেট : ২৩ অক্টোবর ২০২০, ২০:২৩
নোভেল করোনা ভাইরাসের সংক্রমণে দ্বিতীয় মাত্রা যখন চলছে তখন ইতালির সরকার অর্থনীতিকে চাঙা করতে নানামুখী পদক্ষেপ সংবলিত বাজেটের খসড়া অনুমোদন করেছে। বাজেটে স্বাস্থ্য খাতের বাজেট বড় আকারে বাড়ানো হয়েছে। এছাড়া বিভিন্ন পরিবারকে সহায়তার বিষয়টিকেও বাজেটে গুরুত্ব দেওয়া হয়েছে। করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত খাতগুলোর জন্য প্রায় ৪০০ কোটি ইউরোর (৪১ হাজার ২০০ কোটি টাকা) সহায়তা তহবিলের কথা বলা হয়েছে। এদিকে চলতি বছরে দেশটির জিডিপি প্রবৃদ্ধি ১০ দশমিক ৫ শতাংশ পর্যন্ত সংকুচিত হতে পারে বলে প্রাক্কলন করা হয়েছে।