স্পোর্টস ডেস্ক
করোনা ভাইরাসের প্রকোপে কয়েক দফা পিছিয়ে অবশেষে সংযুক্ত আরব আমিরাতে চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। দর্শক গ্যালারিতে না থাকলে, টেলিভিশনে বসে দেখাদের মধ্যে উত্সাহের কমতি নেই।
উদ্বোধনী ম্যাচ দেখেছিলেন ২০ কোটি মানুষ। অভাবনীয় এই সাফল্যে অবশ্য মোটেও বিস্ময় প্রকাশ করছেন না সৌরভ গাঙ্গুলি। বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সভাপতি বলেন, ‘এবারের আইপিএলে টিভি রেটিং প্রায় আকাশ ছুঁয়েছে। অথচ টুর্নামেন্ট সফল হবে কি না, তা নিয়ে শুরুর দিকে আমরা কেউই নিশ্চিত ছিলাম না। যে চ্যানেলে সম্প্রচার করা হচ্ছে, তার সঙ্গে সংশ্লিষ্ট লোকজনের সঙ্গেও কথা বলেছিলাম। কেউই বুঝতে পারছিলাম না কী হতে চলেছে। আমরা চেয়েছিলাম মাঠে খেলা ফিরুক। বিশ্বের অন্যতম সেরা টুর্নামেন্ট আইপিএল। টিভি রেটিংয়ের দিক থেকে আইপিএল দারুণ সফল। অসংখ্য মানুষ খেলা দেখছেন।’
সৌরভ জানালেন এই সাফল্য তাদের জন্য প্রত্যাশিতই ছিল। বললেন, ‘আমি অবশ্য এর সাফল্যে অবাক হচ্ছি না। এটা হওয়ারই ছিল। বিশ্বের অন্যতম সেরা টুর্নামেন্ট আইপিএল। সেরা টুর্নামেন্ট যে মানুষ দেখতে চাইবেন, এটাই স্বাভাবিক।’
