প্রতারণা ও চাঁদাবাজির মামলায় সাভারে মনির হোসেন নামে এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার রিমান্ড চেয়ে পুলিশ তাকে আদালতে প্রেরণ করেছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত মনির সাভারস্থ স্যামসাং কাস্টমার কেয়ার কোম্পানির ইনচার্জ বশিরুল ইসলামের নিকট গত বৃহস্পতিবার একটি মোবাইল ফোন সেট ও চাঁদা দাবি করে। চাঁদা না দিলে তাকে দেখে নেবে বলেও হুমকি দেয়। এ ঘটনায় স্যামসাং কোম্পানির ওই কর্মকর্তা থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ ওইদিনই সাভার সিটি সেন্টার থেকে মনিরকে গ্রেফতার করে। থানায় মনিরের বিরুদ্ধে চাঁদাবাজিসহ হুমকি প্রদানের অভিযোগ এনে মামলা দায়ের করা হয়েছে। অপরদিকে আলবার্ট রায় নামে অপর এক ব্যবসায়ীকে যৌথ ব্যবসার কথা বলে ৩০ লাখ টাকা আত্মসাত্ করেছে এমন অভিযোগেও মনিরের বিরুদ্ধে আরেকটি মামলা হয়েছে।
