লোকসভা নির্বাচনে না দাঁড়ানোর সিদ্ধান্ত কেজরিওয়ালের

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৯, ০০:৩৫

আসন্ন লোকসভা নির্বাচনে ঘরের মাঠ দিল্লিকেই প্রাধান্য দিচ্ছে আম আদমি পার্টি (আপ)। আর সেই লড়াইয়ে দলটির প্রধান কেজরিওয়ালই হয়ে উঠবেন প্রচারের মুখ। তাই তিনি লোকসভা নির্বাচনে প্রার্থী হবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন। গতকাল রবিবার এই সিদ্ধান্তের কথা জানান আপ এমপি এবং মুখপাত্র সঞ্জয় সিংহ। বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাত্কারে সঞ্জয় সিংহ বলেন, দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা এবং গোয়ার সমস্ত আসনেই প্রার্থী দাঁড় করাবে আপ। উত্তরপ্রদেশের কিছু আসনেও প্রার্থী দেওয়া হবে। তবে কোথায় কতজন প্রার্থী দেওয়া হবে সেই সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ফেব্রুয়ারিতে। - আনন্দবাজার পত্রিকা