সিরিয়া থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন সৌদি আরবের এক সিনিয়র প্রিন্স তুর্কি আল-ফয়সাল। তিনি বলেছেন, মার্কিন সৈন্য চলে গেলে ওই অঞ্চলে একটা নেতিবাচক প্রভাব পড়বে। এর ফলে সিরিয়ায় ইরান ও রাশিয়ার প্রভাব বাড়বে। বাশার আল-আসাদের ক্ষমতা আরো পাকাপোক্ত হবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিওর রিয়াদ সফরের আগে এমন মন্তব্য করলেন প্রিন্স তুর্কি আল-ফয়সাল। তিনি বিবিসিকে দেওয়া সাক্ষাত্কারে বলেন, মার্কিন সৈন্য প্রত্যাহার করা হলে সিরিয়ার জনগনের অবস্থা আরো খারাপ হবে। তাদের অবহেলা করা ঠিক হবে না। -বিবিসি
