চট্টগ্রাম বাওয়া স্কুলের শিক্ষিকা বিলকিস বানু আর নেই

আপডেট : ২৩ অক্টোবর ২০২০, ২৩:২১

বাংলাদেশ মহিলা সমিতি বালিকা  উচ্চবিদ্যালয় ও কলেজ, প্রকাশ বাওয়া  স্কুলের সাবেক  শিক্ষিকা বিলকিস বানু (৭৯) আজ সন্ধ্যা সাতটায় চট্টগ্রাম মেডিকেল সেন্টারে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তার স্বামী অধ্যাপক কে বি মুস্তাফা চট্টগ্রাম কলেজের শিক্ষক ও পটিয়া কলেজের অধ্যক্ষ ছিলেন । মারা যাওয়ার আগে তিনি তিন পুত্র এক কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে যান। 

তার বড় ছেলে  ডাক্তার খাযরুল আনাম মূস্তাফা সাউথ আফ্রিকা প্রবাসী  ও  ছোট ছেলে মুনতাসির মোস্তফা যুক্তরাষ্ট্র প্রবাসী, মেজো ছেলে মুস্তাহিদ মুস্তাফা বার্জার বাংলাদেশ চট্টগ্রামে কর্মরত আছেন। একমাত্র কন্যা অস্ট্রেলিয়া প্রবাসী সারা  সাবরিনা মোস্তফা। 

আগামীকাল শনিবার বাদ জোহর  তার নামাজে জানাজা শেষে মিসকিন শাহ মাজার কবরস্থানে দাফন করা হবে। 

ইত্তেফাক/এসআর