পুতিনের সঙ্গে বৈঠকের তথ্য লুকানোর অভিযোগ অস্বীকার ট্রাম্পের

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৯, ০০:৪১

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের তথ্য লুকানোর অভিযোগ অস্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এই ধরনের অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছেন। সমপ্রতি ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে জানায়, প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠকের তথ্য লুকিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। খবর বিবিসি’র

ওয়াশিংটন পোস্ট জানায়, ২০১৭ সালে পুতিনের সঙ্গে বৈঠকে দোভাষী রাখেননি প্রেসিডেন্ট ট্রাম্প। ওই বৈঠকে তিনি কী আলাপ করেছিলেন তা সঠিকভাবে জানা যায়নি। এছাড়া গত বছরে ফিনল্যান্ডের হেলসিংকিতে প্রেসিডেন্ট ট্রাম্প ও প্রেসিডেন্ট পুতিন আলাদা বৈঠক করেছিলেন। দুই ঘন্টার বৈঠকে তাদরে সঙ্গে অন্য কেউ ছিলেন না। প্রেসিডেন্ট ট্রাম্প এসব অভিযোগ অস্বীকার করে বলেছেন, আমি রাশিয়ার নেতার সঙ্গে বৈঠকের কোনো তথ্যই গোপন করিনি। তার সঙ্গে আমার ইতিবাচক বিশেষ করে অর্থনীতি নিয়ে আলোচনা হয়েছে। সব প্রেসিডেন্টরাই এই ধরনের বৈঠক করে থাকেন। আমিও তাই করেছি।