সাভারে অজ্ঞাত এক যুবকের (৩০) হাত- পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার দুপুরে সাভারের হেমায়েতপুর এলাকার একটি জঙ্গল থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, দুপুরে হেমায়েতপুরের একটি জঙ্গলে অজ্ঞাত এক যুবকের হাত- পা বাঁধা লাশ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল জানান, কি কারণে এ হত্যাকাণ্ডটি ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। এঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
