সিদ্ধিরগঞ্জের তরুণরা উত্তরাঞ্চলের শীতার্তদের সাহায্যে অর্থ সংগ্রহ করছে

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৯, ০০:৫০

সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকার একদল তরুণ দেশের উত্তরাঞ্চলের শীতার্ত ও গরিব অসহায় মানুষদের সহায়তার জন্য অর্থ সংগ্রহ করছে। এরা সকলেই কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী। সিদ্ধিরগঞ্জের কদমতলী, সোনামিয়া বাজারসহ বিভিন্ন এলাকায় মাইক হাতে দোকানে দোকানে গিয়ে অর্থ সংগ্রহ করছে। এসময় পথচারীরাও উত্সাহী হয়ে এদেরকে সহযোগিতা করছে। কদমতলী বদল সামাজিক সংগঠন, লাল সবুজ স্পোর্টিং ক্লাব ও তরুণ সংঘের সদস্যরা একত্র হয়ে কদমতলী সামাজিক জোটের ব্যানারে অর্থ সংগ্রহ করছে। জোটের প্রধান শিহান রাজ্জাক সঞ্চয় জানায়, প্রথম দফায় সংগৃহীত অর্থে শুক্রবার পঞ্চগড় জেলার বাংলাবান্ধা উপজেলার ধাক্কা মারা ইউনিয়নের প্রায় ১২শ’ শিশু, নারী ও বৃদ্ধের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। দ্বিতীয় দফায় অন্যান্য জেলায় শীতবস্ত্র বিতরণের প্রস্তুতি হিসাবে অর্থ সংগ্রহ চলছে।