সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতাল চিকিত্সা সেবায় এক ধাপ এগিয়ে রোগীদের জরুরি চিকিত্সা সেবা প্রদানের জন্য জরুরি বিভাগ চালু করা হয়েছে। শনিবার জরুরি বিভাগ উদ্বোধন করেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
এ সময় কলেজের অধ্যক্ষ ডা. কাজী হাবিবুর রহমান, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রফিকুল ইসলাম, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোজাফ্ফর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
