বৈরী আবহাওয়া ও নদী বন্দরগুলোতে দুই নম্বর সতর্কতা সংকেত জারি করায় একদিন বন্ধ থাকার পরে বরিশালের অভ্যন্তরীণ ১৩টি রুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে। শনিবার সকাল থেকে স্বাভাবিক নিয়মে আবার লঞ্চ চলাচল করছে।
বরিশাল নৌ-বন্দর কর্মকর্তা মুহাম্মদ মুস্তাফিজুর রহমান সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: ভেদরগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
তিনি জানান, বৈরী আবহাওয়ায় নৌ-বন্দরে ২ নম্বর সতর্কতা জারি করা হয়েছে। যে কারণে শুক্রবার সকাল থেকে বরিশালের অভ্যন্তরীণ ১৩টি রুটের লঞ্চ চলাচল বন্ধের ঘোষণা করেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। তবে আবহাওয়ার উন্নতি ঘটায় সকাল থেকে আবারও অভ্যন্তরীণ ১৩টি রুটে লঞ্চ চলাচল স্বাভাবিক হয়েছে।
ইত্তেফাক/এএএম
