পুরনো ভিডিওতে এবার ফাঁসছেন কোহলি!

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৯, ১১:৫৬

অনেক বছর আগের এক ভিডিওতে কি এবার ফেঁসে যাচ্ছেন ভারতের ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলি! কারণ হার্দিক পান্ডে ও লোকেশ রাহুল যে ধরনের মন্তব্য করেন, সেই একই ধরনের মন্তব্য নারীদের সম্পর্কে করেন তিনি। তবে কি কোহলিও ফেঁসে যাচ্ছেন একইভাবে?

কোহলি সেদিন কথাগুলো বলার পর অনুতপ্ত হননি। ক্ষমাও চাননি। একটি পুরনো ভিডিও। সেখানে দেখা যাচ্ছে বিরাট কোহলি এক নারী উপস্থাপকের প্রশ্নের জবাব দিচ্ছেন।

সেই উপস্থাপক কোহলির কাছে জানতে চাইছেন, আপনার সব থেকে কম সময়ের ব্লাইন্ড ডেট কোনটা? বিরাট কোহলি হাসতে হাসতে উত্তর দিচ্ছেন, আমি একবার একটা ব্লাইন্ড ডেটে গিয়ে পাঁচ মিনিটের মধ্যে ফিরে এসেছি। মেয়েটাকে দেখার পরই ছুটে পালাই। উপস্থাপক বিরাটের কাছে জানতে চান, এমনটা করার কারণ কী! বিরাট উত্তরে বলেন, মেয়েটা বিশ্রী দেখতে ছিল।

আরো পড়ুন: 'ভারত-আমেরিকা সম্পর্ক অনেক তাৎপর্যপূর্ণ'

হার্দিক পান্ডে ও রাহুলকে নিয়ে এখন গোটা ভারত উত্তাল। কফি উইথ করণ শো-তে নারীদের নিয়ে আপত্তিজনক মন্তব্য করেছিলেন দুজনে। বোর্ড তাদের নির্বাসনে পাঠিয়েছে। সাংবাদিক সম্মেলনে বিরাট কোহলিও বলেছেন, পান্ডেদের মনোভাব কোনওভাবেই তার দলের ড্রেসিংরুমের সংস্কৃতির পরিচায়ক নয়। তিনি যে এমন বক্তব্যকে কখনওই সমর্থন করেন না, সে কথাও স্পষ্ট করেছিলেন কোহলি।

কিন্তু এমন একটি ভিডিও আচমকাই সামনে চলে এসেছে। যেখানে পান্ডেদের মতো বিরাটকেও প্রায় একইরকম আপত্তিকর মন্তব্য করতে শোনা যাচ্ছে। এখন সেই ভিডিওর পরবর্তী অবস্থা দেখার অপেক্ষা। জি নিউজ।

ইত্তেফাক/কেআই