প্রথমবারের মতো আমেরিকার কোনো কৃষ্ণাঙ্গকে কার্ডিনাল নিয়োগ দিয়েছেন ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিস। গত বছর ওয়াশিংটন ডিসির প্রথম কৃষ্ণাঙ্গ আর্চবিশপ হয়ে রেকর্ড গড়েছিলেন উইলটন গ্রেগরি। গতকাল রবিবার পোপ ফ্রান্সিস ভ্যাটিকান সিটির সেইন্ট পিটারস স্কোয়ার থেকে এক বক্তব্যে উইলটন গ্রেগরির নিয়োগের কথা জানান। এর আগে পোপ ১৩ জনকে কার্ডিনাল হিসাবে নিয়োগ দিয়েছিলেন। পোপ ফ্রান্সিস জানিয়েছেন, নতুন ১৩ কার্ডিনালের মধ্যে ৯ জনের বয়সই ৮০ বছরের নীচে। অর্থাত্ এসব কার্ডিনাল তার উত্তরসূরী নির্বাচিত করতে পারবেন। —সিএনএন
