খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়মের অভিযোগ

আপডেট : ২৬ অক্টোবর ২০২০, ২১:৩৭

মুলাদী (বরিশাল) সংবাদদাতা

মুলাদীতে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে গাছুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাঁশতলা বাজারের ডিলার রিয়াজ হোসেনের বিরুদ্ধে। রিয়াজ হোসেন জানান, উপজেলা খাদ্যগুদাম থেকে দেওয়া প্রতি বস্তায় দুই-তিন কেজি চাল কম রয়েছে। তাই বিতরণের সময় কার্ডধারীদের কম দেওয়া হয়। এছাড়া কেউ খুশি হয়ে অতিরিক্ত ২০ টাকা দিলে নেওয়া হয়, কিন্তু কাউকে অতিরিক্ত টাকা দিতে বাধ্য করা হয় না। ওসিএলএসডি আলতাফ হোসেন জানান, উপজেলার সব ডিলারদের যথাযথভাবে চাল বুঝিয়ে দেওয়া হয়েছে। সেখানে কাউকে কম চাল দেওয়া হয়নি।