টরন্টোর বাংলাপাড়ায় গুলিতে এক ব্যক্তি নিহত

আপডেট : ২৬ অক্টোবর ২০২০, ২২:৫১

কানাডা সংবাদদাতা

বাংলাপাড়া খ্যাত ড্যানফোর্থ এলাকায় সন্ত্রাসীর গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। গত রবিবার ড্যানফোর্থ অ্যাভিনিউ এবং ভিক্টোরিয়া পার্ক অ্যাভিনিউ তথা বায়তুল আনাম এবং বায়তুল মোকাররমের মাঝখানে কাছে এল সি বি ও-এর নিকটে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। পুলিশের তদন্ত টিম জানিয়েছেন, তারা তিন সন্দেহভাজনকে আটক করেছে। ঘটনাস্থলে একটি ছুরি এবং একটি বুলেট কেসিংও পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

 কিছু দিন আগেও ত্রিসেন্ট টাউন এবং টিসডেল এলাকায় গোলাগুলি হয়েছিল। ফলে এই এলাকায় আতঙ্ক বিরাজ করছে।