পাকিস্তানে মাদরাসায় বোমা হামলা, নিহত ৭

আপডেট : ২৭ অক্টোবর ২০২০, ১১:২৫

পাকিস্তানের উত্তরাঞ্চলীয় শহর পেশোয়ারে একটি মাদরাসায় বোমা হামলায় কমপক্ষে ৭ জন  নিহত হয়েছেন। মঙ্গলবার সকালের এই হামলায় আহত হয়েছেন আরো ৭০ জন। 

এই হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি।

ধারণা করা হচ্ছে, নিহতদের মধ্যে বেশিরভাগই মাদরাসাটির শিক্ষার্থী ছিল। 

 পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে রয়েছে।

ইত্তেফাক/এআর