র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব) এর মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, ধর্ষণের ঘটনা সংঘটিত হয়েছে কিন্তু আসামিদের গ্রেফতার করা হয়নি এমন ঘটনা আমরা পাইনি। ধর্ষকের বিরুদ্ধে যেসব আইনগত ব্যবস্থা গ্রহণ করা দরকার আমরা তা নিয়েছি। ধর্ষণ রোধে আইনশৃঙ্খলা বাহিনীর র্যাব, পুলিশ ও প্রশাসন সকলেই আমরা একযোগে কাজ করছি। বিভিন্ন সময়ে নানা ধরনের অপরাধ বাড়ে, আমরা সে সময় যথাযথ ব্যবস্থা নিয়ে থাকি। ধর্ষণকারীরা কেউই ছাড় পাবে না।
মঙ্গলবার দুপুরে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। এর আগে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে নিহত তার পরিবারের সব শহিদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।
এ সময় র?্যাব সদর দপ্তরের এডিজি এডমিন মোহাম্মদ ইমতিয়াজ আহমেদ, র?্যাব-৮ বরিশালের সিও অতিরিক্ত ডিআইজি আতিকা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার র?্যাব-৮ তাজুল ইসলাম, গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা, জেলা পুলিশ সুপার সাইদুর রহমান খান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ছানোয়ার হোসেন, টুঙ্গিপাড়া ইউএনও নাকিব হাসান তরফদার, সহকারী কমিশনার (ভূমি) দিদারুল ইসলাম, টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাসসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
