বাংলাদেশসহ মুসলিম অধ্যুষিত দেশে নাগরিকদের বসবাস ও ভ্রমণে সতর্কতা জারি ফ্রান্সের

আপডেট : ২৮ অক্টোবর ২০২০, ০০:৩৬

মহানবি হজরত মুহাম্মদ (সা.) এর কার্টুন নিয়ে বিশ্ব জুড়ে ফ্রান্সের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। বাংলাদেশসহ বিভিন্ন মুসলিম দেশে বিক্ষোভ হয়েছে। এমন পরিস্থিতিতে মুসলিম অধ্যুষিত দেশে নাগরিকদের বসবাস ও ভ্রমণে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল মঙ্গলবার মন্ত্রণালয় বাংলাদেশ, ইন্দোনেশিয়া, তুরস্ক, ইরাক এবং মৌরিতানিয়ায় বসবাসরত নাগরিকদের ভ্রমণে সতর্কতা জারি করে। কার্টুন নিয়ে যে কোনো প্রতিবাদ এবং সমাবেশ থেকে দূরে থাকার পরামর্শও দিয়েছে দেশটি। —রয়টার্স