২০১৭ সালের আইপিএলে এই সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে উইকেটশূন্য ছিলেন কাগিসো রাবাদা। এরপর থেকে টানা ২৫ ম্যাচে উইকেট নিয়েছেন এই দক্ষিণ আফ্রিকান ফাস্ট বোলার। হয়েছেন আইপিএলে টানা উইকেট নেওয়ার রেকর্ডের মালিক। অবশেষে সেই রেকর্ড থামল। মঙ্গলবার রাতে দিল্লির হয়ে একটি উইকেটশূন্য ম্যাচ খেললেন রাবাদা। এই পথে রাবাদা ছাড়িয়ে গেছেন বিনয় কুমারকে। এর আগে আইপিএলে টানা ১৯ ম্যাচে উইকেট নেওয়ার রেকর্ড ছিল বিনয়ের। এই রেকর্ড ছাপিয়ে সেটাকে প্রায় ধরাছোঁয়ার বাইরে নিয়ে গেছেন রাবাদা। অবশেষে দিল্লির বিপক্ষে এই ম্যাচে থামলেন তিনি।
