চালকদের ড্রাইভিং লাইসেন্স নিয়ে জনমনে বিরূপ প্রতিক্রিয়া আছে। আসলে সব চালকের আসল ড্রাইভিং লাইসেন্স আছে কি না সন্দেহ! আমাদের দেশে সড়ক দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ হচ্ছে চালকদের অসচেতনতা। মদ্য পান করে গাড়ি চালানোর অভ্যাস আছে অনেক চালকের। বিশেষ করে আন্তঃজেলা গাড়িচালক ও ট্রাক ড্রাইভারদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ বেশি শোনা যায়। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, চালকদের ডোপ টেস্ট করা খুবই জরুরি। তিনি একটি সুন্দর পরার্মশ দিয়েছেন, যা আমরা সমর্থন করি। এটা নিয়মে পরিণত করতে হবে—লাইসেন্স দেওয়ার সময় ডোপ টেস্ট করে নেওয়া। ডোপ টেস্টে মাদকে আসক্ত কি না তা ধরা পড়ে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রধানমন্ত্রীর পরার্মশ মেনে চলা বলে উচিত বলে মনে করি। যারা আগের লাইসেন্স নবায়ন করতে যাবেন তাদেরও ডোপ টেস্ট করা জরুরি। মোট কথা সমস্ত চালককে এই নিয়মের আওতায় আনতে হবে।
মোহাম্মদ হুমায়ুন কবির
দক্ষিণ মধ্যম হালিশহর,
চট্টগ্রাম
