রঙ্গরস

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৯, ১৯:২৭

ইলেকট্রিক মিস্ত্রি তার সহকারীকে উপরে তুলে দিয়ে বলল, ঐ যে দুটো তার দেখছ—যে-কোনো একটাতে হাত দাও দেখি!

সহকারী একটাতে হাত দিল!

: কী, কিছু বুঝতে পারছ?

: কই, না তো।

: খবরদার পাশের তারে হাত দিয়ো না, ওটা দিয়ে এক হাজার ভোল্টেজ পাস হচ্ছে।