ইত্তেফাক রিপোর্ট
পোলট্রি ও ডেইরি শিল্পের সুরক্ষায় সরকার নীতিমালা তৈরি করছে বলে জানিয়েছেন মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। তিনি বলেন, এ শিল্পের উন্নয়নে সাধ্যমতো সবকিছু করা হবে। গতকাল সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অ্যানিমেল হেলথ কোম্পানিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আহকাব) এবং বাংলাদেশ অ্যাগ্রো ফিড ইনগ্রেডিয়েন্টস ইমপোর্টার্স অ্যান্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশন (বাফিটা)-এর প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত এক সভায় এ কথা জানান তিনি। সভায় মত্স্য ও প্রাণিসম্পদ সচিব রওনক মাহমুদ, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবদুল জব্বার শিকদার, আহকাবর সভাপতি ডা. এম নজরুল ইসলাম, বাফিটার সভাপতি সুধীর চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
