রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিশ্চিত করতে সু চিকে আহ্বান যুক্তরাষ্ট্রের

আপডেট : ২৮ অক্টোবর ২০২০, ২২:৪০

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের স্বেচ্ছা, নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে মিয়ানমারের কার্যত সরকার প্রধান, স্টেট কাউন্সিলর অং সান সু চির প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, মঙ্গলবার পররাষ্ট্র দপ্তরের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি ডেভিড হেইল মিয়ানমারের গণতান্ত্রিক সংস্কার, মানবিক ত্রাণ কার্যক্রম এবং নভেম্বরে একটি বিশ্বাসযোগ্য, স্বচ্ছ ও সমন্বিত জাতীয় নির্বাচনের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন পুনর্ব্যক্ত করতে সু চির সঙ্গে আলোচনা করেন। তিনি মিয়ানমার সরকারকে দেশব্যাপী সংঘাত অবসান এবং রোহিঙ্গা ও অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত অন্যান্য শরণার্থীদের স্বেচ্ছামূলক, নিরাপদ, সম্মানজনক প্রত্যাবাসন  নিশ্চিতে পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছেন।