জোসনা যখন ছড়ায় মনে আলো
আহা আমার মন হয়ে যায় ভালো
মন হয়ে যায় ফুরফুরে আনকোরা
ফুলে ফুলে হরেক রকম তোড়া।
মন হয়ে যায় লাল কাগজের ঘুড়ি
মেঘের সাথে পাল্লা দিয়ে উড়ি
গ্রহ থেকে গ্রহান্তরে
যাই হারিয়ে পরস্পরে
ছাড়িয়ে আকাশ হাওয়ায় ভেসে
অচেনা এক পরির দেশে—
অরূপ স্বপ্নপুরী।
আমায় দেখে পরিরা সব জুড়লো কোলাহল
এগিয়ে দিল খাঞ্চা ভরে নানান রকম ফল
নেচে গেয়ে আনন্দে হৈ চৈ
আমি দিলাম ওদের হাতে একটি ছড়ার বই
বই পেয়ে সব উত্সবে উল্লাসে
মনের সুখে ভাসে।
