স্বপ্নগুলো চাঁদের ধুলো জোছনামাখা ময়ূরপাখা। মনের ঘরে তাথৈ তাথৈ নেচে ফোটে রংমাখা খই। স্বপ্নগুলো হাওয়ার তুলো ধরতে গেলে পাখা মেলে যাচ্ছে উড়ে আকাশজুড়ে। দাও না ধরা স্বপ্নমেয়ে দিব্যি, আমি ছন্দনেয়ে। তোমায় আরো করব রঙিন গাইবে স্বাধীন তাধিন তাধিন।