মৌরিতা

আপডেট : ২৯ অক্টোবর ২০২০, ২০:৪১

বাজতে থাকে কলিং বেল মৌরিতা মৌরিতা

রাতজাগা পেরেকে চোখ আর আশ্বিনের চাঁদ

আকাশে কাশের মুখস্থ শরত্

 

মৌরিতা, তোমার জন্য সবটুকু সুন্দর

নিজ হাতে রোপন করেছি মিনা করা স্বর্ণাভ বিকেলে,

আমার যে ঘর অন্ধের মতো আদর চিনে

সেখানে রেখেছি রাতভরা তারার কলরব

 

দুঃখের নদী কূলহীন, তবু বেছে নিয়েছি মাঝিজীবন

কয়েদমুক্ত ইচ্ছেয় চলছে নৌকা, মৌরিতার আগুনে