তোমার করতলে যে রেখার ভাঁজ ফুটে উঠেছিলো
আমি তাতে দেখেছি মানুষের আর্তির কোলাহল
বেদনার্ত মানুষের মুখের আদল গুহাচিত্রের মতো নির্বাক
একেকটি চিত্রের ভিতর লুকিয়ে আছে—
করুণ বেদনা ও নির্মমতার কাহিনি
পাশবিকতার চিহ্ন!
চোয়ালে খোদাই করে লেখা আছে ইতিহাসের কুরসিনামা
শতাব্দীর পর শতাব্দী, যুগের পর যুগ, বছরের পর বছর
শাসকের জুলুমচিত্র ডালপালা ছড়িয়ে দাঁড়িয়ে আছে এখনো
দূরাগত পাখিদের একটু ছায়ার জন্য
পাতাহীন বৃক্ষের নিচে
পথক্লান্ত পথিক কী করে বলো মুছে দেবে
দু’পায়ে ধুলোর ছাপ!
