সম্প্রতি নিজের নতুন বাসায় উঠেছেন জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মীম। নতুন বাসায় এক মিলনমেলার আয়োজন করেন এই নায়িকা। এই আয়োজনে আমন্ত্রণ জানান শোবিজে কাছে সহকর্মীদের।
-সম্প্রতি লোহরি উত্সব পরিবারের সাথে উত্সব পরিবারের সাথে উদযাপন করেন সারা আলী খান। সেখানে মায়ের সাথে ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করেন এই বলিউড তারকা।
-ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ড এর ২৪তম আসর বসেছিল ক্যালিফোর্নিয়ার সান্তা মনিকার বারকার হ্যাংগারে। এবারের আসরে সর্বাধিক পুরস্কার উঠেছে ‘রোমা’ সিনেমার ঝুলিতে। পাশের ছবিতে ‘রোমা’ ছবির বিজয়ীরা।
- নাট্যাচার্য সেলিম আল দীন-এর ১১তম প্রয়াণবার্ষিকী স্মরণে নাট্যসংগঠন স্বপ্নদলের আয়োজনে ১০ই জানুয়ারি থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে চলমান ছয়দিনব্যাপী ‘নাট্যাচার্য সেলিম আল দীন স্মরণোত্সব-২০১৯’-এ গতকাল নাট্যাচর্যের প্রয়াণদিবসে এক্সপেরিমেন্টাল থিয়েটারে মঞ্চস্থ হয়েছে স্বপ্নদল প্রযোজনা জাহিদ রিপনের নির্দেশনায় নাট্যাচার্যের কালজয়ী সৃষ্টি ‘হরগজ’।
