রাণীনগর (নওগাঁ) : মাচায় থোকায় থোকায় ঝুঁলছে আঙুর ফল, যা দেখে যে কারো চোখ জুড়িয়ে যাবে। আর এ দৃশ্য চোখে পড়ছে নওগাঁর মহাদেবপুর উপজেলা সদরের পোস্ট অফিস মোড় এলাকার আইনজীবী সামিউন নবী সামিমের বাড়ির আঙিনায়। তিনি প্রথম মাচা পদ্ধতিতে আঙুরের চাষ করে স্থানীয়দের নজর কেড়েছেন। অল্প জায়গায় অধিক ফলন হওয়ায় এই চাষ সম্প্রসারণ করা গেলে কৃষকরা লাভবান হবেন বলে মনে করছে স্থানীয় কৃষি বিভাগ —আব্দুর রউফ রিপন