বিএসএমএমইউতে খালেদা জিয়াকে পুনরায় চিকিৎসার রিটের আদেশ রবিবার

আপডেট : ১৫ নভেম্বর ২০১৮, ১৯:৫৫

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে পুনরায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) ভর্তি করে চিকিৎসা সেবার নির্দেশনা চেয়ে রিটের ওপর রবিবার আদেশ দেবে হাইকোর্ট।সম্পূরুক আবেদনপত্র দাখিল করায় আদালত আজ বৃহস্পতিবার আদেশ না দিয়ে ওইদিন ধার্য করেন। 

আজ আবেদনের পক্ষে আইনজীবী এজে মোহাম্মদ আলী, এম মাহবুবউদ্দিন খোকন ও কায়সার কামাল উপস্থিত ছিলেন।
 
প্রসঙ্গত, হাইকোর্টের নির্দেশে গত ৬ অক্টোবর খালেদা জিয়াকে পুরাতন কেন্দ্রীয় কারাগার থেকে বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে এক মাসের চিকিৎসা প্রদান শেষে গত ৭ নভেম্বর তাকে কারাগারে ফিরিয়ে নেয়া হয়। মেডিকেল বোর্ডের অনুমতি ব্যাতীত এবং হাইকোর্টকে অবহিত না করে খালেদা জিয়াকে কারাগারে ফিরিয়ে নেয়ার বৈধতা চ্যালেঞ্জ করে সোমবার এ রিট করেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। 

ইত্তেফাক/কেকে