ব্রিটেনে সাবেক নেতা করবিনকে বরখাস্ত করেছে লেবার পার্টি

আপডেট : ৩০ অক্টোবর ২০২০, ০০:২১

ব্রিটেনের বিরোধী দল লেবার পার্টির সাবেক নেতা জেরেমি করবিনকে তার দল থেকে বরখাস্ত করা হয়েছে।  দলটি জানিয়েছে, ইহুদি বিদ্বেষ সংক্রান্ত বিভিন্ন অভিযোগ সমাধানে তার অফিস দেশটির সমানাধিকার সংক্রান্ত আইন অগ্রহণযোগ্যভাবে ভঙ্গ করেছে। সরকারি একটি মানবাধিকার সংগঠনের তদন্ত প্রতিবেদনে এ তথ্য উঠে আসার পর গতকাল বৃহস্পতিবার করবিনকে বরখাস্ত করা হয়। পার্লামেন্টারি লেবার পার্টির হুইপ পদ থেকেও তাকে সরানো হয়েছে। ব্রিটেনের ইকুয়ালিটি অ্যান্ড হিউম্যান রাইটস কমিশনের (ইএইচআরসি) তদন্ত প্রতিবেদনকে প্রত্যাখ্যান করেছে করবিন। তার দাবি, তিনি বরং ইহুদিবিদ্বেষের নিন্দা করেছিলেন। বরখাস্তের সিদ্ধান্তের বিরুদ্ধে লড়াই চালানোর কথা জানিয়েছেন করবিন। —রয়টার্স