গতকাল সোমবার বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) কার্য-নির্বাহী এবং পরিচালকদের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২০১৯-২০২১ মেয়াদের জন্য ইভেন্স গ্রুপের চেয়ারম্যান এবং গার্মেন্টস শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ’র সাবেক সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ সভাপতি নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন যথাক্রমে এফবিসিসিআইয়ের সাবেক সহ-সভাপতি হেলাল উদ্দিন এবং এফবিসিসিআইয়ের বর্তমান পরিচালক প্রীতি চক্রবর্ত্তী। এছাড়া পরিচালক নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার মোহাব্বত উল্লাহ, মোহাম্মদ ঈসমাইল হোসেন, প্রবীর কুমার সাহা, জাহাঙ্গীর আলম, রেহেনা রহমান, এ এস এম শাহ আলম মুকুল প্রমুখ। - প্রেস বিজ্ঞপ্তি
