ওপেনার হতে চান স্টোকস

আপডেট : ৩১ অক্টোবর ২০২০, ০৮:৩৪

 

 ইংল্যান্ডের হয়ে সাধারণত পাঁচ বা ছয় নম্বরে ব্যাট করে থাকেন অলরাউন্ডার বেন স্টোকস। তবে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসরে ওপেনার হিসেবে দেখা গেছে রাজস্থান রয়্যালসের হয়ে খেলার স্টোকসকে।

মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ওপেনার হিসেবে নেমে ৬০ বলে অপরাজিত ১০৭ রানও করেছেন তিনি। তাই জাতীয় দলের হলেও নিজেকে ওপেনার হিসেবে প্রতিষ্ঠিত করতে চান স্টোকস।

তিনি বলেন, ‘আমি সত্যিই এই নতুন ভূমিকা উপভোগ করছি। ম্যাকারের (এন্ড্রু ম্যাকডোনাল্ড) সাথে আমার আগেই কথা হয়েছিলো। টিম ম্যানেজমেন্টও চেয়েছিলো আমি ইনিংসের শুরুতে খেলা শুরু করি। কয়েকটা ম্যাচে রান করতে পারিনি। তবে টিম ম্যানেজমেন্ট আমার উপরে আস্থা হারায়নি। ভবিষ্যতে জাতীয় দলের হয়ে ওপেনার হিসেবে খেলার ইচ্ছে আছে আমার।’

ইত্তেফাক/এমআর