রিয়ালের জয়, এল ক্ল্যাসিকো ২ মার্চ

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৯, ২১:৩৬

মৌসুমের দ্বিতীয় এল ক্ল্যাসিকোও রিয়াল মাদ্রিদ ২ মার্চ শনিবার বার্সেলোনাকে আতিথ্য দেবে। লা লিগার সভাপতি হাভিয়ের তেবাস এ তথ্য জানিয়েছেন। কোচ সান্তিয়াগো সোলারির মাদ্রিদের লক্ষ্য খেলাটিতে জিতে বার্সেলোনার বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া। মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকোয় বার্সেলোনার মাঠে দলটি ৫-১ গোলে হেরেছিল। সেই হারের জের ধরে চাকরি খোয়ান কোচ হুলেন লোপেতেগুই। মাদ্রিদের ক্লাবটি আশা করছে সেই সময় নাগাদ তারা লিগে অবস্থান আরও উন্নত করতে পারবে। বর্তমানে দলটি বার্সেলোনার চাইতে ১০ পয়েন্টে পিছিয়ে চতুর্থ স্থানে আছে। এর মধ্যে গত রবিবার রাতে কোচ সোলারির দল রিয়াল বেটিসের মাঠে ২-১ গোলে জিতে আসে।