ঝিনাইদহে পিঠা উত্সব ও ঘুড়ি ওড়ানো প্রতিযোগিতা

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৯, ২১:৪১

ভ্রাম্যমাণ প্রতিনিধি

ঝিনাইদহে জমজমাট পিঠা উত্সব ও ঘুড়ি ওড়ানো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে রবিবার বিকালে। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে জেলা প্রশাসন এ উত্সবের আয়োজন করে। পিঠা উত্সবে রকমারি পিঠার পসরা সাজিয়ে বসেন গৃহবধূ ও নানা সংস্থার নেতৃবৃন্দ। সেই সাথে বাড়তি আনন্দ যোগ করে ঘুড়ি ওড়ানো প্রতিযোগিতা। রঙ বেরঙয়ের ঘুড়ি নিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রতিযোগিতায় অংশ নেন।

আয়োজক জেলা প্রশাসক সরোজ কুমার নাথ বলেন, বাঙালি সংস্কৃতির সাথে খাবার দাবার অঙ্গাঙ্গীভাবে জড়িত। এর মধ্যে সবচেয়ে বেশি আকর্ষণীয় পিঠা পুলি। পৌষের শেষ দিনে বাঙালির ঐতিহ্য ফিরিয়ে আনতে পিঠা উত্সবের আয়োজন করা হয়েছে। তিনি বলেন, নতুন প্রজন্মের মাঝে দেশীয় সংস্কৃতি ও গ্রামীণ ঐতিহ্য তুলে ধরতেই এ প্রয়াস।