এআই হেডসেটের প্রযুক্তি আসছে কন্টাক্ট লেন্সে

আপডেট : ১৫ নভেম্বর ২০১৮, ২০:২৮

ভার্চুয়াল জগতের মজা উপভোগ করতে আপনি ভারী ভারী হেটসেট বা ডিভাইসের পরিবর্তে শুধুমাত্র কন্টাক্ট লেন্স ব্যবহার করতে পারেন। সিলিকন ভ্যালি ভিত্তিক স্টার্টআপ ‘মজো ভিশন’ এআই প্রযুক্তির কন্টাক্ট লেন্স তৈরির প্রকল্পটি হাতে নিয়েছে। কোম্পানিটি ঘোষণা দিতেই প্রকল্পটির মূল্য দাঁড়িয়েছে ৫০ মিলিয়ন মার্কিন ডলার। প্রযুক্তিটি ‘অদৃশ্য কম্পিউটিং’র মতো। এই প্রযুক্তিতে বিশ্বের যেকোনো জায়গায় বসে আপনার প্রয়োজনীয় তথ্য পেতে পারেন এবং এই সেবাটি গ্রহণ করা যাবে বিশ্বের যেকোনো জায়গা থেকে, যেকোনো সময়ে। কোম্পানিটি তাদের ওয়েবসাইটে লিখেছে, ‘আমরা এমন একটি বিশ্ব দেখতে পাচ্ছি শুধুমাত্র চোখ দিয়ে। এটিতে হাতের কোনো প্রয়োজন নেই।’ মজো ভিশন নামের কোম্পানিটি আসন্ন কন্টাক্ট লেন্স সম্পর্কে একটি বিবৃতির মাধ্যমে বিস্তারিত তথ্য প্রকাশও করেছে ইতোমধ্যে। বিবৃতিতে বলা হয়েছে,‘আমরা এই প্রকল্পটি নিয়ে কাজ শুরু করে দিয়েছি। আমরা আগামীতে  প্রযুক্তিটি নিয়ে আরো কাজ করেতে চাই।’ মজো ভিশনের প্রযুক্তি বাজারে থাকা অন্য পণ্যগুলোর তুলনায় অনেক আলাদা। উদাহারণ হিসেবে বলা যায় মাইক্রোসফটের ‘হলোলেন্স’ অথবা ‘ম্যাজিক ল্যাপ ওয়ান’। এগুলো ব্যবহার করতে হলে চোখের সামনে একটি ভারী কাচের লেন্স লাগাতে হয়। এ বিষয়ে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন, আসন্ন এই প্রযুক্তি ল্যান্স ব্যবহারকে সংকোচিত করবে এবং প্রযুক্তিটি সর্বোত্র পৌঁছতে অনেক সময়ও লাগবে। ম্যাজিক ল্যাপ প্রতিষ্ঠা হয়েছে ২০১১ সালে এবং এটিই ছিল প্রথম ভার্চুয়ার হেডসেট। অনেদিন ধরে বাজারে অবস্থান করতে থাকলে এবং গ্রাহকদের নিয়ে কাজ করতে থাকলেও এখনো তার ততটা সফলতার মুখ দেখতে পারেনি। দুই বছর আগে ফেসবুক সিইও মার্ক জ্যাকারবার্গ একটি কনফারেন্সে বলেছিলেন,‘আগামী দশ বছরে এই প্রযুক্তিগুলো ছোট থেকে আরো ছোট হবে। অবশেষে আমার একটি চশমা সাদৃশ্য বস্তুর মাধ্যমে ভার্চুয়াল বিশ্বকে উপভোগ করতে পারবো।’ এ বিষয়ে প্রযুক্তি বিশেষজ্ঞরা মনে করছেন, এই ধরনের ডিভাইসগুলো আমাদের দৈনন্দিন জীবনের অংশ হতে পারে। মজো ভিশন নামের প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান এই প্রযুক্তিকে আরো ছোটা আকারের মধ্যে আনতে কাজ করছে। তাদের প্রচেষ্টা বাস্তবায়নের জন্য আরো কয়েক বছর সময় লাগতে পারে। মজো ভিশন গুগল, এইচটি, অ্যামজন ও অ্যাপলের চেয়ে আলাদা প্রযুক্তি নিয়ে কাজ করছে। এ কারণে তাদের পণ্যটি তৈরি করতে বেশি সময় লাগছে। সিনেটে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, এআই প্রযুক্তির এই কনটাক্ট লেন্সটি ২০২০ সালের শেষের দিকে বাজারে আসতে পারে।  সূত্র: সিনেট                                                                  n  তথ্যপ্রযুক্তি ডেস্ক